সারাদেশ

টেন্ডারবাজি-ছিনতাই-মারামারি, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি:

রেলওয়ে টেন্ডারকে কেন্দ্র করে এক ঠিকাদারকে মারধরের অভিযোগে ছাত্রলীগের তিন নেতাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন সানাউল হক নামের এক ঠিকাদার। শনিবার (২৭ জুন) রাতে খুলশী থানায় মামলাটি করা হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘অভিযোগ আমলে নিয়ে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসামিরা হলেন, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন, অর্থ সম্পাদক হাসানুল আলম চৌধুরী সবুজ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু ও আয়াত উল্লাহ।

এজাহারে উল্লেখ করা হয়, রেলওয়ের টেন্ডারকে কেন্দ্র করে আসামিরা ঠিকাদার সানাউল হককে ২৫ জুন মারধর করেন এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেন। এছাড়া আসামিরা তাকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা