সারাদেশ

সৈয়দপুরে আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদককে বহিস্কারের দাবিতে বিক্ষোভ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন হককে বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: দেশের ৯৮ ভাগ এলাকায় ফোর-জি পৌঁছেছে

রোববার (১০ এপ্রিল) রাত ৮ টায় শহীদ তুলশীরাম সড়কের দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদিনা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-২ ও পৌর কাউন্সিলর আবুল কাশেম দুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-৩ কৃষিবিদ মো. মবিন সরকার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি কাজী হায়দার আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নজরুল ইসলাম রয়েল, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সরকার প্রমূখ।

আরও পড়ুন: সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক ও দৈনিক দাবানল পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. মোতালেব হোসেন হক দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করে মাত্র দুই/তিন জনকে টার্গেট করে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো প্ররোচনায় ধারাবাহিক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে ব্যাক্তি ও দলের ভাবমূর্তিক্ষন্ন করছে। তাঁর বিরুদ্ধে একাধিক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ প্রমানিত হয়েছে। সাম্প্রতি সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধেও মানহানিকর সংবাদ প্রকাশ করে সে।

এছাড়া পৌরসভাকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে উন্নয়নমূলক কার্যক্রমে বাধাগ্রস্থ করছে। আধুনিক পৌর সবজি বাজার মার্কেট নির্মাণে ঠিকাদারের কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে ভূয়া সংবাদ প্রকাশ করে। এভাবে একেরপর এক মিথ্যা ও মনগড়া সংবাদ করে শান্ত শহরের পরিবেশকে অশান্ত করছে। তাই এ চাঁদাবাজ ও হলুদ সাংবাদিক মোতালেব হোসেনকে দল থেকে বহিস্কার করার দাবী জানানো হয়। এছাড়া দ্রæত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তারা।

প্রতিবাদ সভাটি পরিচালনা করেন প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু। এতে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা