সারাদেশ

বাস চাপায় নসিমনের তিন যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি নসিমনের তিন যাত্রী বাসচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুরের দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলী শাহার ছেলে মনিরুল ইসলাম (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে নসিমনচালক আশরাফুল ইসলাম (৩০)।

ওসি নুরুন্নবী জানান, দুই ব্যবসায়ী হাটিকুমরুল থেকে নসিমনে করে সয়াবিন তেল নিয়ে গুরুদাসপুর যাচ্ছিলেন। নসিমনটি হামকুড়িয়া-মান্নান নগর বাজার অতিক্রম করার পর হঠাৎ বিকল হয়ে যায়। এই সময় নসিমনচালক ও দুই তেল ব্যবসায়ী গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির রাজশাহী-ঢাকাগামী একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, মরদেহ তিনটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বাস বা এর চালক-হেলপারকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা