ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা'র স্মরণে নাগরিক শোকসভা
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা'র স্মরণে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়াসহ প্রগতিশীল আন্দোলনের পুরোধা, বরেণ্য সাংবাদিক, সিপিবি'র জেলা কমিটি এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আখতার হোসেন রাজা'র স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে

শনিবার (০৭ মে) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভা প্রস্তুতি পর্ষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. রাজিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. আবু মো: খায়রুল কবির, প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান খান চৌধুরী,প্রয়াত আখতার হোসেন রাজার সহধর্মিনী লুৎফুন্নেসা লিলি, অবসারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন ,নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের সদস্য রেজওয়ানুল হক রিজু এবং সন্চালনায় ছিলেন অমল কুমার টিক্কু।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ সকল স্তরের মানুষ অংশ নেন ।

শুরুতে মরহুম আখতার হোসেন রাজার জীবনের উল্লেখ্যযোগ্য দিক তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল টিক্কু। এর আগে শুরুতে মরহুম আখতার হোসেন রাজার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আখতার হোসেন রাজার অভাব অপূরণীয় বলে মন্তব্য করেন শোক সভায় অংশগ্রহণকারীরা। এছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা করেন সকালে।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

উল্লেখ্য, চলতি বছরের গত ১৩ মার্চ রোববার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আখতার হোসেন রাজা ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

১৯৭১ সালে কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে ৭ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেন তিনি।১৯৬৭ সালে সাংবাদিকতা পেশায় নাম লেখান। তিনি দৈনিক সংবাদ, দৈনিক উত্তরা, দ্য ইনডিপেন্ডেন্ট, রেডিও টুডে এবং বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা