বিএসএফের, গুলিতে ,বাংলাদেশি, নিহত,
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মৃত বাংলাদেশি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তেলকুপি সীমান্ত ফাঁড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় জাহাঙ্গীর অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

শাহবাজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ইউনিয়ন সদস্য মোফাজ্জল হোসেন বিএসএফের গুলিতে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, আপনাদের মত আমিও বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার বিষয়টি শুনেছি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা