সারাদেশ

বিদ্রোহী কবিকে বঙ্গবন্ধু বাংলাদেশে আনেন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান এবার একটি ঢিলেঢালা ভাবেই পালিত হচ্ছে।

জাতীয় পর্যায়ে উদযাপিত অনুষ্ঠানের মূল প্রোগ্রাম টি কুমিল্লায় হওয়ায় ত্রিশালে যেন দায়সারা আয়োজন। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে জনমনে বিভিন্ন আবেগ আপ্লুত মন্তব্যে তা উঠে এসেছে।

দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, কবি কাজী নজরুল ইসলামকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আনেন। তাঁর মাধ্যমেই কবিকে পেয়েছি জাতীয় কবি হিসেবে।

কবি কাজী নজরুল ইসলাম তাঁর শক্তিশালী লেখনির মাধ্যমে তিনি যেমন ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। ঠিক তেমনি ভাবে বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগনের মনে জায়গা করে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাদেশ আওয়ামিলীগের সংষ্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আনোয়ার আবেদীন খান তুহিন এমপি, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি মোঃ এহতেশামুল আলম, এছাড়াও ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা