সারাদেশ

মুন্সীগঞ্জে চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু'টি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত রাখা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ হয়েছে।

আজ (২৬ মে) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে কোলাপাড়া বাজারের সায়েদ স্টোর থেকে ১৮ শ লিটার ও সেলিম স্টোর থেকে ২২ শ লিটার তেল জব্দ করা হয়। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে তেল মজুত ও অধিক মূল্যে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা