সারাদেশ

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৫ অক্টোবর) সকালে জেলার মজুচৌধুরীর হাট সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন-২.০’ উপলক্ষে স্বাগত মিছিলটির আয়োজন করেন জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আল হাসিব।

এর আগে, শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিছিল করার ঘোষণা দেন তিনি। ওই পোস্টে পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানির মালিকানাধীন মজুচৌধুরীর হাট সড়কের একটি ফিশারির সামনে মিছিল করার কথা উল্লেখ করেন ছাত্রলীগের এই নেতা।

এদিকে, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

উল্লেখ্য, কয়েক দিন আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন মোহাম্মদ আল হাসিব। পরে খাবার বিতরণের ওই কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা