প্রতীকী ছবি
সারাদেশ

মিষ্টি কারখানায় অগ্নিকাণ্ড

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুলকলি সুইটস লিমিটেড নামে একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুন) সকাল ৭টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

আরও পড়ুন: এরদোগান আতঙ্কে জনসন

তিনি জানান, রূপগঞ্জের বরাবো এলাকায় ফুলকলি সুইটসে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রূপগঞ্জের কাঞ্চন ফায়ার স্টেশনের দুটি ও আড়াইহাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। এখন ডাম্পিং চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে আগুনের কারণ শনাক্ত করা যায়নি। তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের খবর মিলেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা