সারাদেশ

করোনায় পরলোকে পুলিশের ডিসি

নিজস্ব প্রতিনিধি:

করোনায় আক্রান্ত চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ভোররাত পৌনে ৪টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ২৩ জুন ডিসি মিজানুরের করোনা ধরা পড়ে। ২৮ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, এই সম্মুখযোদ্ধা নগরবাসীকে করোনার সংক্রমণ থেকে রক্ষার জন্য শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকায় ছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ ইত্যাদি ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন।

ডিসি মিজানুর রহমানের মৃত্যুতে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা