সারাদেশ

গোপালগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: শহরের উদয়ন রোডে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মানোয়ার হোসেনের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মানোয়ার হোসেন বলেন, ‘উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কাজের অংশ। শহরের উদয়ন রোডে সরকারি জমি দখল করে দীর্ঘ বছর ধরে কিছু প্রভাবশালী দোকানঘর তুলে ভাড়া দিয়ে আসছিলেন। তাদেরকে বার বার বলা হলেও সরকারি জায়গা ছেড়ে না দেওয়ায় এই অভিযান চালানো হয়েছে।’

উচ্ছেদ চলাকালে পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির ইউনুস হোসেন, পেশকার আব্দুল আলীমসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা