সারাদেশ

জমিসহ ঘর পাচ্ছেন আরও সাত পরিবার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে জমিসহ ঘর পাচ্ছেন আরও সাত ভূমি ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সারাদেশের ন্যায় স্থানীয় এ সাত পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে অফিসার্স ক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, প্রধামন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় এ পর্যন্ত ১৬২ পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার আরও সাত পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হবে।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা