সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কে এম সাদেক হোসেন নামে এক মাদরাসাশিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। হামলার সময় ওই শিক্ষকের স্ত্রীকেও মারধর, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং বাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধনের অভিযোগ করেছেন স্বজনেরা। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কে এম সাদেক হোসেন উপজেলার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তাঁর পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শিরিনা আক্তার, তাঁর স্বামী ফরিদ মিয়া, ছেলে শান্ত মিয়াসহ কয়েকজন মিলে তাঁদের বাড়িতে প্রবেশ করে হামলা চালান।

আহত শিক্ষকের ছোট ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে তাঁর বড় ভাইয়ের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা সাদেক হোসেন ও তাঁর স্ত্রীকে মারধর করেন। এ সময় তাঁর ভাইকে দা দিয়ে আঘাত করা হলে একটি হাত ভেঙে যায় বলে দাবি করেন তিনি।

রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হননি। তাঁরা বাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধন করেন এবং তাঁর ভাবির স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যান। হামলায় আহত হওয়ার পর সাদেক হোসেনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা