সারাদেশ

১০ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক:

ধীরে ধীরে কমতে শুরু করেছে নদীর প্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় প্রধান নদ-নদীর পানি কমে অন্তত ১০ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আভাসও দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

সেই সঙ্গে মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা অববাহিকায় পানি কমতে শুরু করেছে।

উজানে টানা বর্ষণ ও ঢল অব্যাহত থাকলেও নদ-নদীর পানি কমতে থাকায় বিস্তীর্ণ অঞ্চলে বিরাজমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

রোববার (১৯ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৯ স্টেশনে পানি কমেছে, অপরদিকে ৪১ টি পয়েন্টে পানি বেড়েছে। এর মধ্যে বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে ২২টি পয়েন্টে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা