সারাদেশ

পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাগেরহাটে স্মারকলিপি 

নিজস্ব প্রতিনিধি:

বাগেরহাট: কোরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে নির্দিষ্ট স্থানে পশুর হাট বসানোেএবং হাটে করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে এই স্মারকলিপি দেয় জেলা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য নকীব নজিবুল হক নজু, অ্যাড. শরীফা খানম, রিজিয়া পারভীন, আহাদ উদ্দিন হায়দার, শাহিদা আক্তার, আলী আকবর টুটুল, অ্যাড. লুনা সিদ্দিকী, হাজরা শহিদুল ইসলাম বাবলু, কাজী মঞ্জুরুল হাসান উল্কা প্রমুখ ।

স্মারকলিপিতে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে করোনা সংক্রমণ রোধে জেলার প্রবেশপথগুলোতে চেকপয়েন্ট স্থাপন পূর্বক চলাচল নিয়ন্ত্রণ, অনুমোদন ছাড়া পশুর হাট বসতে না দেওয়া, হাটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে অনলাইনে কোরবানির পশু কেনা-বেচা এবং জেলা ও পুলিশ প্রশাসনের পশুর হাট মনিটরিং কমিটিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা অ্যাডভোকেসি ফোরামকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা