সারাদেশ

আনসার-ভিডিপির তিন হাজার সদস্য পেলেন ফলদ ও ঔষধি গাছের চারা   

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন হাজার সদস্যের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

ফরিদপুর জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট সাইদুর রহমান, ফরিদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, ২০ আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার মো. আ. রাজ্জাক। এর আগে জেলা কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

জেলা কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্‌যাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশজুড়ে বৃক্ষরোপণ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের নির্দেশে ফরিদপুর জেলার নয়টি উপজেলা কার্যালয় এবং আনসার ও ভিডিপির সকল সদস্যের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা