সারাদেশ

দুই উপজেলার সঙ্গে ফরিদপুর সদরের যোগাযোগ পুন:স্থাপিত

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুর শহররক্ষা বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করায় জেলা সদরের সঙ্গে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার যোগাযোগ পুন: স্থাপিত হয়েছে। তবে এ সড়ককে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে আরো সময় লাগবে।

রোববার (১৯ জুলাই) সকালে শহরতলীর সাদিপুরে সড়কটির ৩০মিটার অংশ বানের জলে ভেসে গিয়ে প্লাবিত করে তিনটি গ্রাম। সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে রয়েছে আশেপাশের জনবসতি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাঁধের মেরামত হওয়া অংশ পরিদর্শনে যান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকতারা।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বাঁধের ওই অংশটি ভেঙে যাওয়ার পর থেকে দুই দিনের নিরলস প্রচেষ্টায় আমরা সকলে মিলে বাঁধটির মেরামত করতে সক্ষম হয়েছি।’

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘৪৮ ঘন্টার মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ সড়ক ও শহররক্ষা বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করে মানুষের হেঁটে ও হালকা যানবাহন নিয়ে চলাচলের উপযোগী করে তুলতে পেরেছি। আরও যেসব স্থানে বাঁধটি দুর্বল আছে, সেখানে কাজ চলছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা