নীলফামারীতে নবজাতকের লাশ উদ্ধার
সারাদেশ

নীলফামারীতে নবজাতকের লাশ উদ্ধার

আমিরুল হক, নীলফামারী : নীলফামারী ডোমারে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের থানাপাড়ার রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মোকছেদের স্ত্রী জান্নাতুল বলেন, বাড়ীর পাশেই কচু কাটতে গিয়ে দেখি সেখানে প্লাষ্টিকের বাজার করা একটি ব্যাগ পড়ে রয়েছে। প্রথমে ভেবে ছিলাম এটা একটি মাংসের পটলা। তবে পটলাটি পা দিয়ে নাড়ার পর দেখতে পাই নবজাতকের পায়ের ও হাতের নখ। সেই সময় পায়ের নখগুলো নড়াচড়া করছিলো। বিষয়টি প্রতিবেশিদের জানালে তারা দেখে পটলার ভিতরে একটি নবজাতকের মরদেহ এটি। পরে বিষয়টি ঘটনাটি চাউর হয়ে পরে। মরদেহটি এক নজর দেখার জন্য শত শত মানুষ ঘটনাস্থলে এসে ভিড় করে নবজাতকের মরদেহটি দেখার জন্য।

আরও পড়ুন: আমরা কাউকে কাউন্ট করি না

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিকালে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ডোমার থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা