সারাদেশ

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপরে 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি ২ সেন্টিমিটার কমে এখন তা বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বাড়ায় ফরিদপুর সদর উপজেলা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ৩০টি ইউনিয়নের শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। এসব এলাকায় পানির নিচে তলিয়ে গেছে ২৫টির বেশি স্কুল ও মাদ্রাসা, পাশাপাশি রাস্তাঘাট ও হাটবাজার।

সদর উপজেলার চরমাধবদিয়া, ডিক্রিরচর, নর্থচ্যানেল ও আলিয়াবাদ ইউনিয়নের মানুষেরা সবচেয়ে বেশি দুর্বিষহ জীবনযাপন করছেন। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের তীব্র সংকটও।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা