সারাদেশ

তিতাসে পানি বাড়ছেই, বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: তিতাস নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলার আজবপুর পয়েন্টে তিতাসের পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে করা সর্বশেষ পরিমাপ অনুসারে জেলা শহরের কুরুলিয়া পয়েন্টে তিতাস নদীর পানি ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে আর সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে সরাইলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। আর এক ফুট ওপরে পানি উঠলেই আজবপুর পয়েন্ট সংলগ্ন ঘর-বাড়িতে পানি উঠবে। মেঘনা নদীর পানি এখন পর্যন্ত বিপৎসীমার নিচে থাকলেও নদীভাঙন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘আমরা জেলার সাতটি জায়গায় নদীর পানি কম-বৃদ্ধি পর্যবেক্ষণ করি। তিতাস নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে আজবপুর পয়েন্টের পানি আর এক ফুট উচ্চতায় উঠলে ঘর-বাড়িতে পানি ঢুকবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা