সারাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে সাংসদ লতিফ

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ি ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের তিনবারের সংসদ সদস্য এম এ লতিফকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লতিফ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন। ৬৫ বছর বয়সী লতিফের স্ত্রীও তার সঙ্গে গেছেন। বিষয়টি তার বড় ছেলে ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন।

“উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাবাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে।”

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ। শিপ বিল্ডিং, রিয়েল এস্টেট, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসা রয়েছে তার। ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারে কয়েক দফায় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত সাংসদ এম এ লতিফ ২০০৯ সালের ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী সমাজকল্যাণ পরিষদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন।

এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে দেওয়া বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে পুনরায় সমালোচনার মুখে পড়েন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা