সারাদেশ

খাবারের টোকেন নিয়ে সংঘর্ষে ভিক্ষুক ছুরিকাহত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: খাবারের টোকেন সংগ্রহকে কেন্দ্র করে মারামারির সময় এক ভিক্ষুকের ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্য ভিক্ষুক।

সোমবার (২৭ জুলাই) দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মুক্তমঞ্চের সামনের রাস্তার পাশে এ সংঘর্ষ ঘটে।

গুরুতর আহত তৌফিক (৩৫) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকার পাড়া মহল্লার ফুল মিয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে৷

অভিযুক্ত ভিক্ষুক সুমন (৪৫) চাঁদপুর সদর উপজেলার আদালতপাড়ার নজরুল ইসলামের ছেলে। তাকে পুলিশ আটক করেছে।

পথচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একসঙ্গে থাকা দুই ভিক্ষুক খাবারের টোকেন ও টাকা ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে। একপর্যায়ে সুমন তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন৷ তারপর রক্তাক্ত অবস্থায় দুই ভিক্ষুককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল হক রনি বলেন, তৌফিকের বুকে ছুরিকাঘাতের কারণে তার ফুসফুসের অনেক ক্ষতি হয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘মারামারির ঘটনা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত ভিক্ষুকের চিকিৎসা চলছে। অভিযুক্ত ভিক্ষুক সুমনকে আটক করা হয়েছে। তবে কি বিষয় নিয়ে দুই ভিক্ষুক মারামারিতে জড়িয়েছেন তা এখনো জানা যায়নি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

প্রচারণার অভাবে ঢাকাতেই হারিয়ে যেতে বসেছে সাফের জৌলুস

এক নজরে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: আয়োজন ও বাস্তবতার চিত্র

শ্রীমঙ্গলে ১০৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ...

টেকনাফ সীমান্তে ১১ লাখ ইয়াবা ও ৫ রামদাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিশেষ অভিযান...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা