সারাদেশ

সুন্দরবন-উপকূলে অপরাধ দমনে অত্যাধুনিক জলযান 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপরাধ নির্মূলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) প্রদত্ত দ্রুতগতির জলযান খুলনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অত্যাধুনিক জলযান হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

তিনি বলেন, ‘করোনাকালে বাংলাদেশ পুলিশকে নতুনভাবে দেখেছে দেশবাসী। জীবনের পরোয়া না করে মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরা। এ কারণেই পুলিশ বাহিনীতে সর্বাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ফলে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। তবুও মানবতার সেবায় পুলিশ সর্বদাই দ্বায়িত্বরত। ঠিক তেমনি কোনো অবস্থাতেই সুন্দরবন ও উপকূল এলাকায় দস্যুদের আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না। দস্যুমুক্ত সুন্দরবন তথা দেশ গড়াই পুলিশের দৃপ্ত শপথ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ অন্য কর্মকর্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ, ভারত , চীন পর্যন্ত যে ঝড় বইছে

দ্বিতীয় মেয়াদের ক্ষমতার টেবিলে বসার দুই বছরের মাথায় এক ভয়ানক ও রাজনৈতিকভাবে...

মার্কিন কংগ্রেসে পুনর্নির্বাচিত মুসলিম নারী লতিফা সাইমন

দুর্দান্ত পুনর্নির্বাচন: ক্যালিফোর্নিয়ার ১২তম...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপে সংঘঠি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা