প্রতীকী ছবি
সারাদেশ

হাতির পায়ে পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় ভারতীয় বন‍্যহাতির পায়ে পিষ্ট হয়ে শাকিবুল হাসান সুমন মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিবুল হাসান উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমেনের ছেলে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ওসি টিপু সুলতান বলেন, প্রায় ৭-৮ মাস ধরে ভারতীয় ব‍ন‍্যহাতির দল সীমান্ত পেরিয়ে এসে ফসলি জমি ও ঘরবাড়িতে আক্রমণ করছে। ঘটনার দিন স্থানীয়রা দলবেঁধে হাতি তাড়াতে ধাওয়া দেন। এসময় অসাবধানতাবশত ওই হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় শাকিবুল হাসান।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা