সারাদেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংষর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উত্তম রায় (৩৫) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। তবে নিহত দুই শিশুর নাম জানা যায়নি।

আরও পড়ুন : ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৮৫

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ীর শহ‌রে আস‌‌ছিল। অন্যদি‌কে নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুর শহরে যাচ্ছিল। শিবপুর এলাকায় পৌঁছা‌লে বাস-‌সিএন‌জির মু‌খোমু‌খি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। ওই দুই শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। পরে সেখানে দুইজন মারা যান।

আরও পড়ুন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা