ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবার 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ডবলমুরিং-এর দক্ষিণ পাহাড়তলী পশ্চিম ঝর্ণা পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ৫ টি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে।

আরও পড়ুন : সৌদি থেকে ফিরেই গ্রেফতার

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, অজ্ঞাত উৎস থেকে স্থানীয় আবুল খায়ের এর বসতবাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তদন্ত ছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না।

আরও পড়ুন : শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রত্যক্ষদর্শী পশ্চিম ঝর্ণা পাড়ার বাসিন্দা মমিনুল আলম শাহীন ও আলমগীর বলেন, কিছু বুঝে উঠার আগেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা আগুন নিভাতে সাহায্যে এগিয়ে এলেও ৫ টি পরিবারের সব পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় নগদ অর্থ সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা