সারাদেশ

হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়া এলাকার জাকির হোসেন, শাহ জালাল ও আশরাফুল।

আরও পড়ুন : মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়া এলাকার আনোয়ার হোসেনের তিন বছরের কন্যাশিশু জুঁই আক্তারকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরের দিন সকালে তার বাড়ির সামনে থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন : কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৮

মামলার বাদী আনোয়ার হোসেন জানান, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এখন আমাদের দাবি, দ্রুত যেন আসামিদের ফাঁসি কার্যকর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা