সারাদেশ

চুরি করতে না পেরে গরুকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়িতে চুরি করতে না পেরে দুই গরুকে কুপিয়ে হত্যা করেছে চোরের দল।

আরও পড়ুন : একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি

শুক্রবার (৯ জুন) ভোররাতে উপজেলার পদিপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

গরুর মালিক জহিরুল হক বলেন, তিনি তিনটি গরু লালন-পালন করে সংসার চালান। শুক্রবার ভোররাতে মুখোশধারী চার যুবক তার গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চুরিতে ব্যর্থ হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গরুগুলোকে মারাত্মক জখম করে। এতে অন্তঃসত্ত্বা একটি গাভিসহ দুটি গরু মারা যায়।

আরও পড়ুন : হত্যা মামলায় ইমরান খানের জামিন

জহিরুলের স্ত্রী শাহিন আক্তার বলেন, ‘মেরে ফেলা গাভিটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। আহত অন্য গরুটিকে স্থানীয় পশু চিকিৎসক এনে তিন হাজার টাকা দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেটির অবস্থাও ভালো নয়।’

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা