ছবি : সান নিউজ
সারাদেশ
সাভারে গোডাউনে চুরি

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভার (ঢাকা), প্রতিনিধি

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ছাড়া পৃথক অভিযানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের মোগড়াকান্দা এলাকার ওসমান (২৩), রতন (২০), কবির (২৫), সিরাজুল ইসলাম (৪০) ও খোরশেদ আলম বাপ্পী (৩৯)। অপরজন লালমনিরহাট জেলার কালীগঞ্জের বাসিন্দা লস্কর আলী (৩৩)। যিনি সাভারের আমিনবাজার এলাকায় থাকতেন। অন্যদিকে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল (২৬)। তিনি লালমনিরহাট সদর উপজেলার নামাটারী এলাকার বাসিন্দা।

প্রেস্ত বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই গোডাউনে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইকারী দলের সদস্য সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওসমানের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। কবিরের বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে। অপরদিকে সাইদুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি, চুরির চারটি এবং অন্যান্য ধারায় একটি মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গোডাউনে চুরির ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে সাভার মডেল থানার একটি মামলায় (মামলা নম্বর ৮১) গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে সাইদুলকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা