সারাদেশ

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লাস্টিকের নানা পণ্যে। কারও শরীরজুড়ে প্লাস্টিকের থালা। কেউ আবার পরে আছেন নানা ধরনের ইলেকট্রনিক বর্জ্য। এমন ১২ ‘বর্জ্যমানব’কে ঘিরে কক্সবাজার সমুদ্রসৈকতে তৈরি হয়েছে কৌতূহল। তাঁদের দেখতে ভিড় করছেন নানা বয়সী পর্যটক। কেউ ছবি তুলছেন, কেউ মুঠোফোনে ধারণ করছেন ভিডিও।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায় এমন দৃশ্য। সাগর ও পরিবেশদূষণ নিয়ে পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। সাগর থেকে কুড়িয়ে আনা বিভিন্ন ধরনের বর্জ্য দিয়ে ‘বর্জ্যমানব’ সাজেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

প্লাস্টিক ও পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে সকালে সৈকতের লাবণী পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিলেন ১২ ‘বর্জ্যমানব’।

তাঁরা সৈকতে দৌড়ে বেড়িয়ে পর্যটকদের উদ্দেশে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন। তাঁদের মুখে ছিল—‘সৈকত আমাদের অমূল্য সম্পদ, সৈকতের সৌন্দর্য উপভোগ করুন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ব্যবহারে সচেতন হোন।’

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, গত ১০ দিনে অন্তত ১০ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এখনো লাখো পর্যটক অবস্থান করছেন। পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য সাগরে গিয়ে দূষণ সৃষ্টি করছে। এ কারণে প্লাস্টিক বর্জ্য না ফেলতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, শোভাযাত্রায় থাকা ১২ ‘বর্জ্যমানব’ পর্যটকদের কাছে প্লাস্টিক ও বর্জ্যদূষণের ক্ষতিকর দিকটি ভিন্নভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, সৈকতে বেড়াতে আসা অনেক মানুষ বালুচরে ময়লা-আবর্জনা ফেলে যান। এর মধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ বেশি। এসব বর্জ্য সাগরের পানিতে ছড়িয়ে পড়ায় দূষণ বাড়ছে। বালুচরে ময়লা ফেলার জন্য অসংখ্য ডাস্টবিন রাখা হলেও অনেকে সেগুলো ব্যবহার করেন না।

তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে, তা মানুষের সামনে তুলে ধরতেই ১২ নারী-পুরুষকে বর্জ্যমানব হিসেবে সাজানো হয়েছে। তাঁদের মাধ্যমে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে বর্জ্য দিয়ে নির্মিত ৫০ ফুট উচ্চতার একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত ওই ভাস্কর্যটিও প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরছে। প্রতিদিন হাজারো পর্যটক বালিয়াড়িতে দাঁড়িয়ে থাকা ভাস্কর্যটি দেখতে ভিড় করছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা