ছবি : সংগৃহিত
সারাদেশ
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি

নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরগণদের সংবর্ধনা দিয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতি।

আরও পড়ুন: ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ৩ জনের নামে মামলা

সোমবার (২৪ জুলাই) সকালে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব ভবনের সভা কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের সভাপতি এ, কে, এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নাসির উদ্দীনসহ ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের দুই কাউন্সিলর।

এসময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

আরও পড়ুন: খালে পড়ে দুই শিশুর মৃত্যু

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান (অহিদ), বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ সভাপতি মো. ইদ্রিস আলী, সহ সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর আজিম উদ্দীন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মুছা করিম (মুছা), পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য রাজু আহম্মেদ ও আহসান হাবিব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা