সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে উন্নয়ন মেলা উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দীর্ঘ ৫ মাস পর উদ্বোধন হলো কুঠির শিল্প ও পণ্য মেলা (উন্নয়ন মেলা)।

আরও পড়ুন : কেশবপুরে মধুমেলা উদ্বোধন

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন, ২৭-কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা)।

সাবেক ছাত্রনেতা নিমাই সিংহের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন, মেলা পরিচালানা কমিটি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ২৭-কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, তদন্ত ওসি তামভিরুল ইসলাম, মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মতি শিউলি।

আরও পড়ুন : ছুরিকাঘাতে যুবক নিহত

স্বাগত বক্তব্য রাখেন জে বি ইন্টারন্যাশনালের পরিচালক জাহাঙ্গীর আলম, শুভেচ্ছা বক্তব্য দেন উলিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল হোসেন মন্ডল (দুলু)। বক্তারা তাদের বক্তব্যে মেলা পরিচালকের উদ্দেশ্যে বলেন, উলিপুরের মানুষ সংস্কৃতিপ্রেমী এখানে শুধু আপনারা সুস্থ বিনোদনের ব্যবস্থা করবেন, কোনো ধরনের অশ্লীল নাচ-গানের আসর জমাবেন না। বিশেষ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিনোদন নিন এবং আমাকে ফুলের মালা না দিয়ে ওই টাকা শীতার্তদের কম্বোল কিনে দেন।

এতে উলিপুরের সর্বস্তরের জনসাধারণ ও মেলা কমিটির আয়োজকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা