প্রতিকী ছবি
অপরাধ

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের একটি অংশ হারিয়েছে। তবে আহত অবস্থাতেও সহযোগীদের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় ওই চোরের দল ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডহশংকর গ্রামের এক প্রবাসীর বাড়িতে। মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় চোর ঘরে প্রবেশ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ঘরের ভেতরে শব্দ শুনে ঘুম ভেঙে যায় গৃহবধূ ঝুমুর বেগমের। তিনি উঠে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে চোর তার মুখ চেপে ধরে বলে অভিযোগ করা হয়েছে।

চোরের সঙ্গে গৃহবধূর ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে চোরের একটি আঙুল তার মুখের কাছে চলে আসে। তখন আত্মরক্ষার চেষ্টা হিসেবে তিনি আঙুলটি শক্ত করে কামড়ে ধরেন। এতে চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত হওয়ার পর চোর গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ঘরের দরজা খুলে বাইরে অপেক্ষায় থাকা সহযোগীদের সঙ্গে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

চোর পালিয়ে যাওয়ার পর গৃহবধূর চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে চোরের বিচ্ছিন্ন আঙুলের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা রাতের বেলায় পুলিশের টহল বাড়ানো এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা