অপরাধ

ডিবির ভেজাল বিরোধী অভিযানে আটক ২

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে ডিবির ভেজাল বিরোধী অভিযানে বিপুল পরিমান ভেজাল ভোগ্য পন্য জব্দ সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রকৃয়াধীন।

আরও পড়ুন : বিএনপিকে সহযোগিতা দিচ্ছে সরকার

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এস এম ইয়াকুব নামের ব্যাবসায়ীর ভাড়া করা গোডাউনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। রাতভর অভিযান চালিয়ে গোডাউন থেকে অনুমোদনহীন বিভিন্ন খাদ্যপণ্য তৈরীর ভেজাল কাঁচামাল, ভেজাল পন্য তৈরীর বিভিন্ন ব্রান্ডের লেবেল, ফিটিং মেশিন এবং তৈরী পণ্য হিসেবে ভেজাল পানীয়, ললিপপ, আইসপপ, নকল যৌন উত্তেজক ঔষধ, নকল খাবার স্যালাইন, নকল প্রসাধনী সামগ্রী সহ ৫০(পঞ্চাশ) ধরনের বিভিন্ন নকল ভোগ্যপণ্য উদ্ধার করে জব্দ করা হয়।

এসময় গোডাউনের মালিক এবং ভেজাল পণ্যের মালিক ২৮ বছর বয়সী এস এম ইয়াকুব ও তার কারখানার কর্মচারী ১৮ বছর বয়সী মোঃ শাকিবকে পিতা-আব্দুল কুদ্দুস আকন একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা