অপরাধ

বালিশের ভেতরে ইয়াবা, মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: বালিশের ভেতরে ইয়াবা ঢুকিয়ে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে মা-ছেলে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, রংপুর সদর উপজেলার পাগলাপীর হরকলি গ্রামের মোকছেদুল হকের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার ছেলে রায়হান (১৮)।

সোমবার (২৭ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর উত্তম হাজিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় এক হাজার ৪৮০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশের সদস্যরা নগরীর হাজীরহাট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি বালিশ নিয়ে এক নারীসহ দুইজন বাস থেকে নামেন। তাদের আচরণে সন্দেহ হলে তল্লাশিতে বালিশের ভেতরে এক হাজার ৪৮০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের আটক করা হয়।

ডিবির এসআই নাজমুল ইসলাম মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা