অপরাধ

বরিশালে শীর্ষ সন্ত্রাসী ল্যাংটা সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: শীর্ষ সন্ত্রাসী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। সোহেল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মহিষপোতা গ্রামের কাসেম মোল্লার ছেলে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে র‌্যাব-৮ এর বরিশালের সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইলে জানানো হয়, একাধিক মাদক ও ধর্ষণ মামলার আসামি সোহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুসারে ঘর থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সোহেলকে বানারীপাড়া থানায় সোপর্দ করে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেন র‌্যাব-৮-এর ডিএডি নুর ইসলাম।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা