৯৯৯ –এ ফোন পেয়ে ধর্ষিতাকে উদ্ধার, চার ধর্ষক আটক
অপরাধ

৯৯৯ –এ ফোন পেয়ে ধর্ষিতাকে উদ্ধার, চার ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ৯৯৯ -এ ফোন পেয়ে গণধর্ষণের শিকার এক গৃহবধূকে উদ্ধারের পাশাপাশি চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শুক্রবার (৭ আগস্ট) ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের আব্দুল জলিল (২৩), জাকির হোসেন (২০), আলম হোসেন (৩০) ও হাসানুর রহমানকে (২০) আটক করেছে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ধর্ষণের শিকার এক নারী রেললাইনে পড়ে আছেন বলে আমাদের কাছে ফোন আসে। সঙ্গে সঙ্গে পুরন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে আমরা জানতে পারি, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে পাশের ঘাসের ক্ষেতে নিয়ে গণধর্ষণ করা হয়। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে ট্রেনলাইনে ফেলে রেখে দেওয়া হয়। এক পথচারী তাকে দেখে ৯৯৯- এ ফোন করেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা