অপরাধ

নিজের মেয়েকে ধর্ষণচেষ্টা, শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আব্দুস সালামের শাস্তির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন হয়েছে। নির্যাতিত মেয়ে, তার মাসহ এলাকাবাসী মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে অভিযুক্ত ছালামের ফাঁসির দাবি জানান তার মেয়ে।

এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ধর্ষণচেষ্টার শিকার মেয়ের মামা আ. করিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, এলাকাবাসী সাইদুল ইসলাম, ছাত্রফ্রন্ট সংগঠক মাহিন, অন্তরা, বিপুল প্রমুখ।

গত ২৯ জুলাই বিকালে চৌদ্দ বছরের নিজের ঔরসজাত মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পলাশপুরের বাসিন্দা আব্দুস ছালাম। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত ছালামের স্ত্রী। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা