জব্দকৃত ১০ কেজি গাঁজা
অপরাধ

বেনাপোলে ১০ কেজি গাঁজা ও ৩১৫ বোতল ফেনসিডিল জব্দ 

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে ১০ কেজি গাঁজা ও দৌলতপুর ধান্যখোলা সীমান্তে পৃথক অভিযানে ৩১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

সোমবার (৩১ আগস্ট) সকালে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ১০ কেজি গাঁজা, দৌলতপুর বিজিবি পোস্টের সদস্যরা ১৮০ বোতল ফেনসিডিল এবং ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করেন।

আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। দৌলতপুর ও ধান্যখোলা সীমান্তের মাঠে ৩১৫ বোতল ফেনসিডিল জব্দের সময়ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যান।’

জব্দকৃত গাঁজা ও ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানান উভয় ক্যাম্পের কমান্ডাররা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা