শিক্ষা

ববিতে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র মৈত্রীর মানবন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহণ শ্রমিকদের হামলার ঘটনায় মানববন্দন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

শনিবার ( ২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে সাধারন সম্পাদক সানিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা যুব মৈত্রীর আহবায়ক এডভোকেট মোহাম্মদ নাসির, সদস্য সচিব ও কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিহাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশা ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রী সদস্য দীপ্ত তানিম প্রমুখ।

বক্তারা বলেন,পরিবহন শ্রমিক নামধারী সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের এমন নগ্ন হামলার ঘটনা আমরা পূর্বেও লক্ষ্য করেছি। কিন্তু সেই সকল ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না করার কারনে এ সকল হামলার পুনরাবৃত্তি ঘটেছে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা