শিক্ষা

প্রয়াত রাবি'র প্রথম ইমেরিটাস এবি এম হোসেন

নিজস্ব প্রতিবেদক:

প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবুল বাশার মোশারফ (এবিএম) হোসেন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। শুক্রবার (১০ জুলাই) রাত ২টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ফজলুল হক বলেন, এম বি এম হোসেন ঢাকার কলাবাগানে বসবাস করতেন। কিছুদিন আগে গোসল খানায় পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায়। এরপর থেকেই তিনি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ জুলাই) বাদ আসর বাবর মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এছাড়া বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, অধ্যাপক এবি এম হোসেন ১৯৩৪ সালে কুমিল্লার দেবীদ্বারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে রাবি প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভাগের সভাপতি, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে রাবির প্রথম প্রফেসর ইমেরিটাস হিসেবে সম্মাননা প্রাপ্ত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা