বিনোদন

কার্তিক আরিয়ানের পারিশ্রমিক এক লাফে বৃদ্ধি পেয়ে ২৫  কোটি

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা কার্তিক আরিয়ানের পারিশ্রমিক এক লাফে ৮ কোটি থেকে ২৫ কোটি দাঁড়িয়েছে। তবে এই অবস্থায় আসার জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তবে নিজের আত্মবিশ্বাসের জোড়ে তিনি এখনও হার্টথ্রব।

একক নায়ক হিসেবে একের পর এক সিনেমায় সাফল্য পাচেছন কার্তিক । তাই নির্মাতাদের কাছে অনেক কদর তাঁর। যার স্বাক্ষর তিনি তাঁর পারিশ্রমিকে রেখেছেন। প্রতি সিনেমা থেকে তিনি ৬থেকে ৮ কোটি রুপি পেতেন। এখন ২৫কোটি করে পারিশ্রমিক পাচ্ছেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, এরই মধ্যে নতুন পারিশ্রমিক অনুযায়ী ৭৫ কোটি রুপিতে একসঙ্গে তিনটি সিনামায় চূড়ান্ত হয়েছেন কার্তিক আরিয়ান। এগুলো প্রযোজনা করছে ইরোজ ইন্টারন্যাশনাল। তবে সিনেমাগুলোর পরিচালক, ছবির বিষয়বস্তু,নায়িকা এখনও কিছুই প্রকাশ করেনি।

করোনার কারণে বেশকিছু সিনেমার ঘোঘণার পরও শুটিং করতে পারেনি কার্তিক আরিয়ান। সে তালিকায় রয়েছে ‘দোস্তানা ২’,‘ভুল ভুলাইয়া ২’এবং ‘রোহিত ধাওয়ানের একটি সিনেমা। মহামারি পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফিরতে রাজি নন কার্তিক।


২০১১ সালে ‘পেয়ার কা পাঞ্চনাম’,সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেতার । এরপর তিনি উপহার দিয়েছেন,‘আকাশ বাণী’,পেয়ার কা পাঞ্চনামা ২’,সোনু কে টিটু কি সুইটি’,লুকা ছুপি’,‘লাভ আজকাল’,ইত্যাদি সিনেমা।

সাননিউজ/এফএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা