জনপ্রিয়, বেলি, ড্যান্সারের, ৩ বছরের, কারাদণ্ড!,
বিনোদন

জনপ্রিয় বেলি ড্যান্সারের ৩ বছরের কারাদণ্ড!

বিনোদন ডেস্ক:

মিসরের অন্যতম ও জনপ্রিয় বেলি ড্যান্সার সামা আল-মাসরিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ মিসরীয় পাউন্ড (১৮ হাজার ৫০০ ডলার) জরিমানাও করা হয়েছে।

মূলত সামাজিক গণমাধ্যমে যৌন উত্তেজক পোস্ট দিয়ে যুব সমাজকে ধর্ষণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে ‘প্ররোচিত’ করার অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়। খবর আল জাজিরার।

আল-মাসরিকে গ্রেপ্তার করা হয় মাস তিনেক আগে, এপ্রিলে। তার বিরুদ্ধে টিকটকসহ বিভিন্ন মাধ্যমে যৌনউত্তেজনামূলক পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগ এনে তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি উকিলরা তার কর্মকাণ্ডকে অনৈতিক ও সমাজের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করেন।

৪২ বছরের আল মাসরি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফোন থেকে এসব ছবি চুরি করে তার নামে পোস্ট করা হয়েছে।

কায়রোর অর্থনৈতিক আদালত শনিবার (২৭ জুন) দেয়া রায়ে বলেছে, আল-মাসরি মিসরের পারিবারিক নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করেছেন। পাশাপাশি ‘অনৈতিক’ উদ্দেশ্যে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

আল-মাসরিসহ টিকটকে অংশগ্রহণকারী অন্য মহিলাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সংসদ সদস্য জন তালাত বলেন, স্বাধীনতা ও প্রতারণার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা