বিনোদন

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফতেহি

বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন না বলিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহি। একটি পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল তার। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে বিপর্যস্ত নোরা ফতেহি ও ভক্তদের জন্য বয়ে এল এই দুঃসংবাদ।

আরও পড়ুন: ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না। অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া জানান, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি।

প্রসঙ্গত, মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ।

তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও তাঁর সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

আরও পড়ুন: জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে সরকার

তবে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি আবারও জেরার মুখে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জড়িয়েছে তার নাম। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। সুকেশের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অভিনেত্রী নোরাকে। এই প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু তাই নয়, ডিসেম্বরেই জানা গিয়েছিল ইডির হয়ে এবং সুকেশের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নোরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা