পূজা চেরি
বিনোদন

আর কোনো কথা হবে না!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি বলেছেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার। ‘যদি আর্জেন্টিনা হেরে যায় টিভি বন্ধ করে দেব। খেলা দেখব না।’ এমনকি ‘আর্জেন্টিনার বাইরে আর কোনো দল নাই।’

আরও পড়ুন: ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক

পূজা বলেন ‘মাঠের খেলাটাই হচ্ছে আসল। তাই এ নিয়ে বেশি তর্ক করা যাবে না। মাঠে বল গড়ালেই বোঝা যায় কে বেশি ভালো খেলে।’

তবে যে যাই বলুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যত কথাই হোক এই চিত্রনায়িকা সাফ বলে দিয়েছেন ‘দল আমার একটাই। সেটা হচ্ছে আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না।’

তিনি আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান। তিনি বুঝেশুনেই আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন। বিশেষ করে এই চিত্রনায়িকা লিওনেল মেসির ভক্ত। তিনি বলেন, তবে ‘মার্কো রহো আর ডি মারিয়ার খেলা দেখে নিজেকে তরতাজা লাগে।

আরও পড়ুন: বাংলাদেশি যুবক নেইমারের ‘বন্ধু’

দুদিন পর কাতারে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ভক্তরা ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করে তাদের সমর্থন জানান দিচ্ছেন। পিছিয়ে নেই দেশের চলচ্চিত্র তারকারাও।

প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ সিনেমা দিয়ে। এতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা