গীতিকার অনুরূপ আইচের স্ত্রীর মৃত্যু শ্বাসকষ্টে
বিনোদন

গীতিকার অনুরূপ আইচের স্ত্রীর মৃত্যু শ্বাসকষ্টে

বিনোদন ডেস্ক:

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার অনুরূপ আইচের স্ত্রী শাহিদা আইচ নূশা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্বাসকষ্টসহ শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ১০-১১ দিন আগে শাহিদা আইচ নূশা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ফেসবুকে অনুরূপ আইচ লিখেছেন, ‘আমার লাইফে শান্তি এসেছিল নূশাকে বিয়ের পর থেকে। সেটা যখন আল্লাহ পাক নিয়ে নিল, তাহলে আমি যেভাবে থাকলে মহান মালিক খুশি থাকেন, তাই হোক।’

দেশের সংগীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা অনুরূপ আইচ। এ পর্যন্ত তিনি লিখেছেন সহস্রাধিক গান। এর মধ্যে উল্লেখযোগ্য গান হচ্ছে শহীদ ও শুভমিতার গাওয়া ‘এক জীবন’, আইয়ুব বাচ্চুর ‘দিল’, হাসানের ‘অযুত লক্ষ নিযুত কোটি’, মমতাজের ‘পাংখা’, আরফিন রুমীর ‘বল না কোথায় তুমি’, পড়শীর ‘তোমারই পরশ’, বেবি নাজনীনের ‘মরার কোকিল পার্ট-’, বিপ্লবের ‘মরলে শহীদ বাঁচলে গাজী’, হাবিবের ‘চলতে চলতে দেখা হল’, আরফিন রুমি ও পুজার ‘তুমি আমার জীবনে সবকিছু’ ইত্যাদি।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা