বিনোদন

এফডিসিতে পরীমনির কোরবানির মাংস বিতরণ

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গত কয়েক বছরের মতো এবারও গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

এফডিসির ভেতরে ৪ নম্বর ফ্লোরের (সদ্য বিলুপ্ত) সামনে শনিবার (১ আগস্ট) সকালে পাঁচটি গরু কোরবানি দেওয়া হয়। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়। পরীমণি এফডিসিতে আসেন বিকেল পৌনে চারটায়। এরপর এফডিসির গেটে সবাইকে সারিবদ্ধভাবে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন।

পরীমণি বলেন, ‘কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর গরু কোরবানি দেওয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাই, যেন কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

গত কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা