করোনামুক্ত অভিষেক বচ্চন
বিনোদন

করোনামুক্ত অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে অবশেষে মুক্তি পেলেন বলিউডের নায়ক অভিষেক বচ্চন। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। শেষ কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

দীর্ঘ ২৮ দিন পর গতকাল শনিবার (০৮ আগস্ট) তাকে নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের বোর্ডের ছবি পোস্ট করেছেন অভিষেক। তার সুস্থ হয়েও ওঠার জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা।

পাশাপাশি নানাবতী হাসপাতালের যে সকল চিকিৎসক, নার্স ও কর্মীরা তার দেখাশোনা করেছেন, সুস্থ করে তুলেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অভিষেক।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন জুনিয়ার বচ্চন। তবে অভিষেকের আগেই ছাড়া পেয়েছেন তার বাবা অমিতাভ বচ্চন। গত ২ জুলাই তাকে হাসপাতাল থেকে চছাড়া হয়েছিল। এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যাও। তারা সকলেই বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা