পদ্মবিলে সৌন্দর্য দর্শন, পদ্ম তুলে জীবিকা
goodnews

পদ্মবিলে সৌন্দর্য দর্শন, পদ্ম তুলে জীবিকা

বনিক কুমার, গোপালগঞ্জ থেকে:

পদ্মকে জলজ ফুলের রানী বলা হয়। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এই পদ্ম ফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গোপালগঞ্জের অসংখ্য বিলের চিত্র। দূর থেকে মনে হয় যেন, ফুলের বিছানা পেতে রেখেছে কেউ। প্রতিদিনই এ সৌন্দর্য উপভোগ করতে আসছেন দর্শনার্থীরা। বর্যাকালে কোনো কাজ না থাকায় পদ্ম ফুল তুলে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় দরিদ্র মানুষেরাও।

সদর উপজেলার বলাকইড় বিল। ১৯৮৮ সালে বন্যার পর থেকে বর্ষাকালে এ বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে থাকে। দু’চোখ যতো দূরে যায়, শুধু পদ্ম আর পদ্ম। আর এ কারণে এখন এ বিলটি পদ্মবিল নামেই পরিচিত হয়ে উঠেছে।

গোপালগঞ্জ জেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরের এ পদ্মবিলের চারপাশে এখন শুধুই পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপী ও সাদা রং এর পদ্ম দেখলে মন জুড়িয়ে যায়। এমন অপরূপ দৃশ্য যেন ভ্রমণপিপাসুদের হাতছানি দিচ্ছে। এ বিলের সৌন্দর্য ও পদ্ম দেখতে প্রতিদিনই বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। তারা নৌকায় ঘুরে সৌন্দর্য উপভোগ করছেন।

শুধু সৌন্দর্যই নয়, এ বিলে জন্ম নেওয়া পদ্ম ফুল দিয়ে জীবিকা নির্বাহ করছে শত শত দরিদ্র পরিবার। সনাতন ধর্মাবলম্বীদের পূজায় পদ্ম ফুলের চাহিদা থাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বিল থেকে পদ্ম ফুল তুলে বাজারে বিক্রি করছেন তারা। বিল এলাকায় মূল্য কম থাকলেও শহরে এক একটি ফুল ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয়ে থাকে। এ বিলের পদ্ম ফুল ঢাকা, খুলনা, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য নিয়েও যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, বর্যা মৌসুমে কোনো কাজ না থাকায় আয়েরও একটা পথ হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এস মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের (এসএসসি ৯৪ ব্যাচের ) একদল (বন্ধু) শিক্ষার্থী এই বিলে আসেন পদ্ম ফুল দেখতে। তারা সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো বিল ঘুরে দেখেন। স্থানীয়রাও ভ্রমণপিপাসু দলটিকে সার্বিক সহযোগিতা করেন।

পদ্মবিল আর ফুল দেখতে আসা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি ব্যবসায়িক কারণে ঢাকা থাকি। করোনার কারনে এতোদিন ঢাকায় অনেকটা বন্দি অবস্থায় ছিলাম। এখন বর্ষাকাল, বলাকইড় বিলে পদ্ম ফুল ফুটেছে। তাই বন্ধুদের সঙ্গে এই বিলে এসেছি। খুব ভালো লাগলো এই সৌন্দর্য দেখে।’

দলের অন্য সদস্য পবিত্র কুমার বিশ্বাস, খালিদুল আমিন, শিমুল হক, মোহসিন উদ্দিন সিকদার, ইলতুত মিশ, মোহাম্মদ কাজী ফয়সাল, শেখ মাহাবুবুল ইসলাম, নয়ন বিশ্বাস, জিয়াউল কবির বিপ্লব, বাইনুল আলম সবুজ, সঞ্জয় ওঝা, ফিদা হাসান, লেলিনসহ বেশ কয়েকজন বলেন, ‘বর্ষা মৌসুমে এ বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্ম ফুল বিলের সৌন্দর্য বাড়িয়েছে । এই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ । এই পদ্ম এলাকাটি সরকারের রক্ষণাবেক্ষণ করা উচিৎ। যেন ভ্রমণপিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা খুঁজে পান এবং নতুন প্রজম্মকে প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে পারেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা