স্বাস্থ্য

সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে চালু রাখার যে আদেশ দেওয়া হয়েছিল তা বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার ( ৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।

নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে আগের মতোই সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু থাকবে।

করোনাভাইরাসের কারণে গত ৪ এপ্রিল দেশে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে চিকিৎসা সেবা প্রদানের জন্য আদেশ জারি করা হয়েছিল। সে আদেশ বাতিল করে এখন থেকে আগের মতো হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকসমূহ যথানিয়মে পরিচালিত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা